অস্ত্র মামলায় সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মধ্যবাড্ডার বেপারীপাড়া এলাকার একটি বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে বিপুকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটকের সময় তার কাছ থেকে ১১টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। আটকের পর বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন মিয়া শনিবার আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, বিপু ও অজ্ঞাতনামা সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাড্ডা-ভাটারা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে গোপনে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করা হচ্ছিল। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় বিপু অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা কর

অস্ত্র মামলায় সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মধ্যবাড্ডার বেপারীপাড়া এলাকার একটি বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে বিপুকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটকের সময় তার কাছ থেকে ১১টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

আটকের পর বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন মিয়া শনিবার আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, বিপু ও অজ্ঞাতনামা সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাড্ডা-ভাটারা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে গোপনে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করা হচ্ছিল। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় বিপু অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি কৌশলী প্রকৃতির এবং মামলাটি তদন্তাধীন থাকায় জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow