বিএনপি জুলাই আন্দোলনের কথা ভুলে গেছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি জুলাই আন্দোলনের কথা ভুলে গেছে। রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লা একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ‘যারা (বিএনপি) ক্ষমতায় গেলেন তারা জুলাই আন্দোলনের কথা ভুলে গেলেন। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার দিন ভুলে যাবেন না। ১১ দলীয় জোটের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, তাতে আগামীর সব স্থানীয় সরকার নির্বাচনে এই জোট অংশগ্রহণ করবে।’  তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্র-জনতা যে ইনসাফ চেয়েছিল, তার কথা কোরআনে উল্লেখ রয়েছে। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এটিই আল্লাহর আইন। অন্তরে কোরআনের ভয় না থাকলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়।’  রাষ্ট্র পরিচালনায় নৈতিকতার গুরুত্ব তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, তাকওয়া অনুযায়ী যদি ওসি, ডিসি, এসপি ও আমলারা দায়িত্ব পালন করেন, তাহলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মুহা. বাবরের সভাপতিত্বে অ

বিএনপি জুলাই আন্দোলনের কথা ভুলে গেছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি জুলাই আন্দোলনের কথা ভুলে গেছে।

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লা একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘যারা (বিএনপি) ক্ষমতায় গেলেন তারা জুলাই আন্দোলনের কথা ভুলে গেলেন। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার দিন ভুলে যাবেন না। ১১ দলীয় জোটের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, তাতে আগামীর সব স্থানীয় সরকার নির্বাচনে এই জোট অংশগ্রহণ করবে।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্র-জনতা যে ইনসাফ চেয়েছিল, তার কথা কোরআনে উল্লেখ রয়েছে। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এটিই আল্লাহর আইন। অন্তরে কোরআনের ভয় না থাকলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়।’ 

রাষ্ট্র পরিচালনায় নৈতিকতার গুরুত্ব তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, তাকওয়া অনুযায়ী যদি ওসি, ডিসি, এসপি ও আমলারা দায়িত্ব পালন করেন, তাহলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে।

বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মুহা. বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, ‘সারাদেশে জামায়াতের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছিল এবং মানুষ ভোটও দিয়েছিল। কিন্তু সেই ভোট কারচুপি ও নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মতিউর রহমান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow