‘বিএনপি থাকতে পারবে না’ বক্তব্যের বিষয়ে যা বললেন হানজালা

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটিকে স্লিপ অব টাং দাবি করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, গতকাল আমি আমার একটি বক্তব্যে বলেছি, বিএনপি এদেশে থাকতে পারবে না, এটা স্লিপ অব টাং হতে পারে। কারণ তখন আমার মাথায় ছিল একটা আর মুখ থেকে বের হয়েছে আরেকটা।’ শনিবার (১৪ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হানজালা জানান, তারা বক্তব্যের উদ্দেশ্য ছিল শিবচর বিএনপি। তিনি দাবি করেন, ‘মূলত কথাটা এরকম ছিল যে, আমার টার্গেট ছিল শিবচরে যারা বিএনপির নামে উশৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় বিএনপির নাম ভাঙছে। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এলাও করবেন না। গত কয়েকদিনে উনার যে রাজনৈতিক যে ধারা আমি দেখলাম, উনি তো এগুলো (অবৈধভাবে বালু উত্তোলন) এলাও করবে না। কেউ বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবি করলে এটা এলাও করবে, করবে না। এ জন্য বিএনপির সঙ্গে আমার সংঘর্ষ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এর আগে, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচরের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ই

‘বিএনপি থাকতে পারবে না’ বক্তব্যের বিষয়ে যা বললেন হানজালা

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটিকে স্লিপ অব টাং দাবি করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

তিনি বলেন, গতকাল আমি আমার একটি বক্তব্যে বলেছি, বিএনপি এদেশে থাকতে পারবে না, এটা স্লিপ অব টাং হতে পারে। কারণ তখন আমার মাথায় ছিল একটা আর মুখ থেকে বের হয়েছে আরেকটা।’

শনিবার (১৪ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হানজালা জানান, তারা বক্তব্যের উদ্দেশ্য ছিল শিবচর বিএনপি।

তিনি দাবি করেন, ‘মূলত কথাটা এরকম ছিল যে, আমার টার্গেট ছিল শিবচরে যারা বিএনপির নামে উশৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় বিএনপির নাম ভাঙছে। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এলাও করবেন না। গত কয়েকদিনে উনার যে রাজনৈতিক যে ধারা আমি দেখলাম, উনি তো এগুলো (অবৈধভাবে বালু উত্তোলন) এলাও করবে না। কেউ বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবি করলে এটা এলাও করবে, করবে না। এ জন্য বিএনপির সঙ্গে আমার সংঘর্ষ হওয়ার কোনো প্রশ্নই আসে না।

এর আগে, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচরের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে বক্তব্যদানকালে হানজালাকে বলতে শোনা যায়, ‘আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতারা কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়, আমি শান্তি চাই।’

তিনি আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বক্তব্য দিয়েছেন যে, বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন গ্রামেগঞ্জে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজেকে উদার দাবি করে বলেন, ‘আমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি, আমি শিবচরের মানুষকে সেই বাকস্বাধীনতা দিয়েছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow