বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

ময়মনসিংহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারকে মারধর ও মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এমন অভিযোগ উঠেছে গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর বিরুদ্ধে। এই ঘটনায় আব্দুল মান্নান তালুকদার বাদী হয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি)  রাতে গৌরীপুর পৌর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে এদিন দুপুরে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রথম দিকে লোকলজ্জায় বিএনপি নেতা মান্নান বিষয়টি চেপে যান। তবে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মাথা ন্যাড়া করা ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। আব্দুল মান্নান বলেন, বুধবার দুপুরে গৌরীপুর থেকে অটোরিকশায় ময়মনসিংহ যাচ্ছিলাম। এসময় গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কৃষকদল নেতা কাজীয়েল আমাকে দেখতে পেয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে আমাকে নামিয়ে কিল-ঘুষি মেরে একটি সেলুনে নিয়ে যায়। সেখানে আমার মাথা ন্যাড়া করে, চোখের ব্রু কেটে লাঞ্ছিত করে পথচারীদের দেখায়। পরে সেখান থেকে মুক্ত হয়ে আমি বাড়িতে চলে আসি। তিনি বলেন, আমরা ১৭ বছর আও

বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

ময়মনসিংহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারকে মারধর ও মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এমন অভিযোগ উঠেছে গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর বিরুদ্ধে।

এই ঘটনায় আব্দুল মান্নান তালুকদার বাদী হয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি)  রাতে গৌরীপুর পৌর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে এদিন দুপুরে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথম দিকে লোকলজ্জায় বিএনপি নেতা মান্নান বিষয়টি চেপে যান। তবে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মাথা ন্যাড়া করা ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়।

আব্দুল মান্নান বলেন, বুধবার দুপুরে গৌরীপুর থেকে অটোরিকশায় ময়মনসিংহ যাচ্ছিলাম। এসময় গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কৃষকদল নেতা কাজীয়েল আমাকে দেখতে পেয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে আমাকে নামিয়ে কিল-ঘুষি মেরে একটি সেলুনে নিয়ে যায়। সেখানে আমার মাথা ন্যাড়া করে, চোখের ব্রু কেটে লাঞ্ছিত করে পথচারীদের দেখায়। পরে সেখান থেকে মুক্ত হয়ে আমি বাড়িতে চলে আসি।

তিনি বলেন, আমরা ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে হামলা-মামলার শিকার হয়েছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার শুধু অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম।
 
এদিকে অভিযোগ প্রত্যাখান করে কাজীয়েল বলেন, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। বিএনপির সুনাম নষ্ট করতেই এ মহলটি আগে থেকেও মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ন করতে চেয়েছিল। এটাও তার অংশ।

ময়মনসিংহ-৩ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান বলেন, আব্দুল মান্নান তালুকদার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারাবরণকারী ও অসংখ্য মামলার আসামি। নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের শপথ গ্রহণের একদিনের মাথায় উনার মতো ত্যাগী নেতাকে এভাবে মাথা ন্যাড়া করার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, এই ঘটনায় আব্দুল মান্নান তালুকদার বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow