৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। ওসি জানান, কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের আবাসিক এলাকা থেকে রেজাউল করিমকে ব্যাগভর্তি টাকাসহ আটক করা হয়। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, কাজল মৃধা শহরের একজন বিশিষ্ট বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকাসহ তার আটকের ঘটনার সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির দলীয় সম্পর্ক নেই।  এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাননি। তাই তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মানি লন্ডারিং মামলা করেছে কোস্টগার্ড।

৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।

ওসি জানান, কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের আবাসিক এলাকা থেকে রেজাউল করিমকে ব্যাগভর্তি টাকাসহ আটক করা হয়।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, কাজল মৃধা শহরের একজন বিশিষ্ট বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকাসহ তার আটকের ঘটনার সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির দলীয় সম্পর্ক নেই।

 এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাননি। তাই তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মানি লন্ডারিং মামলা করেছে কোস্টগার্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow