বিএনপি নেতার বাড়িতে হামলা
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজি মামলার বাদী হওয়ায় বিএনপি নেতা মোরশেদের বাড়িতে হামলা করা হয়েছে। রোববার (১০ মে) রাত আনুমানিক ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোরশেদ আলম উপজেলার চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় করইতোলা বাজারের ব্যবসায়ী। মোরশেদ জানায়, রোববার রাত আনুমানিক ১টার পরে ৪-৫টি মোটরসাইকেলযোগে একদল লোক আমার বাড়িতে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর আবারও হামলার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া করি। এতে তারা পালিয়ে যায়। তিনি আরও জানান, সিসিটিভির ফুটেজ দেখে আমি তিনজনকে চিনতে পারি। দুজন ইতোপূর্বে আমার দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি এবং একজন আসামির ভাই। মোরশেদ জানান, ঘটনার পর সকালে আমি স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক দিদার হোসেনকে জানিয়েছি। দুপুরে কমলনগর থানার ওসিকে ঘটনাটি অবিহিত করেছি। ঘটনার পর আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, আমি এলাকায় নেই।
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজি মামলার বাদী হওয়ায় বিএনপি নেতা মোরশেদের বাড়িতে হামলা করা হয়েছে।
রোববার (১০ মে) রাত আনুমানিক ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোরশেদ আলম উপজেলার চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় করইতোলা বাজারের ব্যবসায়ী।
মোরশেদ জানায়, রোববার রাত আনুমানিক ১টার পরে ৪-৫টি মোটরসাইকেলযোগে একদল লোক আমার বাড়িতে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর আবারও হামলার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া করি। এতে তারা পালিয়ে যায়।
তিনি আরও জানান, সিসিটিভির ফুটেজ দেখে আমি তিনজনকে চিনতে পারি। দুজন ইতোপূর্বে আমার দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি এবং একজন আসামির ভাই।
মোরশেদ জানান, ঘটনার পর সকালে আমি স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক দিদার হোসেনকে জানিয়েছি। দুপুরে কমলনগর থানার ওসিকে ঘটনাটি অবিহিত করেছি। ঘটনার পর আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, আমি এলাকায় নেই। ঘটনার পরপরই স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছে। সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ২ দফায় হামলা চেষ্টা করেছে। আমরা বিষয়টি দেখছি।
কমলনগর থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, বিএনপি নেতা থানায় এসে আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
স্থানীয়ভাবে জানা গেছে, চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে এবং স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বিএনপি নেতা মো. মোরশেদ আলম বাদি হয়ে গত ২০ এপ্রিল থানায় মামলা দায়ের করেন। যুবদলসহ ৫ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়। পুলিশ মামলার আসামি মিলনকে গ্রেপ্তার করে।
What's Your Reaction?