বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সড়কে স্থানীয়রা

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও নির্যাতনের অভিযোগ তুলে সড়কে নেমেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা তাদের ওপর চলমান হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। স্থানীয়রা জানায়, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী (৪২) ও তার বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় কৃষকেরা নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। জোরপূর্বক জমি তরমুজ চাষিদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কেউ প্রতিবাদ করলে মারধর, ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগও তোলেন তারা। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে ইউনিয়নের হাজারো মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা বলেন, রুহুল রাঢ়ীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এজন্য এই ন

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সড়কে স্থানীয়রা

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও নির্যাতনের অভিযোগ তুলে সড়কে নেমেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা তাদের ওপর চলমান হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের চিত্র তুলে ধরেন।

স্থানীয়রা জানায়, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী (৪২) ও তার বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় কৃষকেরা নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। জোরপূর্বক জমি তরমুজ চাষিদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কেউ প্রতিবাদ করলে মারধর, ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগও তোলেন তারা। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে ইউনিয়নের হাজারো মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা বলেন, রুহুল রাঢ়ীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এজন্য এই নির্বাচনে সাধারণ মানুষ বিএনপিকে ভোট না দিয়ে জামায়াতকে দিয়েছে।

তবে অভিযুক্ত বিএনপি নেতা মো. রুহুল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর যারা নির্যাতন চালিয়েছিল, তারাই এখন ষড়যন্ত্র করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow