বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও একই আসনের মনোনীত প্রার্থী রবিউল হাসান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এসময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ছাড়াও গণঅধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে এবিএম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের সার্বিক উন্নয়ন এবং বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবো এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শী

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও একই আসনের মনোনীত প্রার্থী রবিউল হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এসময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ছাড়াও গণঅধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে এবিএম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের সার্বিক উন্নয়ন এবং বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবো এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আশা করছি।

এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, জাতীয়তাবাদী শক্তির যে ঐক্য আগামী দিনে প্রয়োজন, তার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে আমাদের প্রিয় জন্মভূমিকে সুন্দর ও উন্নত করে গড়ে তুলবো।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow