নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি ছুটি ঘোষণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি ছুটি ঘোষণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়েছে।
What's Your Reaction?