বিএনপি মানুষের কল্যাণে কাজ করে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, নির্বাচনের মাত্র এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আপনাদের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপিকে। যার ফল এখন আপনারা পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। আমরা ১৭ বছর আগে রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুরু করেছিলাম। কিন্তু গত ১৭ বছরে সে কাজ থমকে ছিল। থমকে যাওয়া কাজ আমরা পুনরায় শুরু করব।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বর্তমান সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। বেদে সম্প্রদায় আমাদের সমাজের একটি অবহেলিত অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। বিশেষ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। বিশেষ করে ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এসময় তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসতিয়াক আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির।
ঈদ উপহার উপজেলার ঘোড়াশাল পৌরসভায় বেদে সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপহার পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অসহায় ও দরিদ্র ২০ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এরপর ডাঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রামের শিমুলেরটেক আবাসন প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী ত্রান তহবিলের সাহায্য বিতরণ করেন ড. আব্দুল মঈন খাঁন ।