বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান 

বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের নামে বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের কোনো কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন করা হয়নি বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। রোববার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেল জানায়, সম্প্রতি কয়েকটি জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। তবে কেন্দ্রীয় মিডিয়া সেল সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করেনি।   বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে দাবি করছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। এসব দাবি সম্পূর্ণ অননুমোদিত ও বিভ্রান্তিকর।   আরও পড়ুনপ্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কি তাহলে মালয়েশিয়ায়? মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন ধরা ২ ছাত্রলীগ নেতা  বিএনপি মিডিয়া সেল আরও জানায়, যারা অননুমোদিতভাবে এ ধরনের কমিটি প্রদান বা প্রচার করছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।  এ অবস্থায় সাধারণ নেতাকর্মী, সমর্থক এবং সাংবাদিকদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জা

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান 

বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের নামে বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের কোনো কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন করা হয়নি বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

রোববার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেল জানায়, সম্প্রতি কয়েকটি জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। তবে কেন্দ্রীয় মিডিয়া সেল সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করেনি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে দাবি করছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। এসব দাবি সম্পূর্ণ অননুমোদিত ও বিভ্রান্তিকর।  

আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কি তাহলে মালয়েশিয়ায়? 
মেহেদি অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন ধরা ২ ছাত্রলীগ নেতা 

বিএনপি মিডিয়া সেল আরও জানায়, যারা অননুমোদিতভাবে এ ধরনের কমিটি প্রদান বা প্রচার করছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। 

এ অবস্থায় সাধারণ নেতাকর্মী, সমর্থক এবং সাংবাদিকদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল। 

বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় মিডিয়া সেলের অনুমোদন ছাড়া কোনো কমিটি বা তালিকাকে বৈধ হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow