বিকট শব্দে বাংলাদেশের ভেতর আছড়ে পড়ল বিএসএফের ড্রোন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮-এস এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮-হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। ড্রোনটি উড়ন্ত অবস্থায় হঠাৎ সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। এ সময় জমিতে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুড়িমারী বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেন। ড্রোনটি নিখোঁজ হওয়ার পর বিএসএফ-এর হিমালয় ক্যাম্পের সদস্যরা সেটি উদ্ধারের চেষ্টা চালায় এবং সীমান্তে শক্তি বৃদ্ধি করে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিলে বিজিবি সদস্যরাও তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ নিয়ে পরিস্থ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮-এস এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮-হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। ড্রোনটি উড়ন্ত অবস্থায় হঠাৎ সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টাক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। এ সময় জমিতে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুড়িমারী বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেন।
ড্রোনটি নিখোঁজ হওয়ার পর বিএসএফ-এর হিমালয় ক্যাম্পের সদস্যরা সেটি উদ্ধারের চেষ্টা চালায় এবং সীমান্তে শক্তি বৃদ্ধি করে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিলে বিজিবি সদস্যরাও তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও সতর্কতা জারি রয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধারকৃত ড্রোনটি বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিএসএফ কেন বাংলাদেশের অভ্যন্তরে ড্রোন পাঠিয়েছিল এবং এটি কি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছিল, তা খতিয়ে দেখছে বিজিবি। পাশাপাশি মগলিবাড়ী সীমান্তে স্থানীয়দের চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
What's Your Reaction?