বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি অবরুদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধ করে রাখা হয় নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। সেই সঙ্গে প্রায় ঘণ্টাখানের সময় ধরে আব্দুল্লাহ আল আমিন অবরুদ্ধ থাকেন। পরে অতিরিক্ত পুলিশ তাকে উদ্ধার করে। ইসতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে মঞ্চে বসেননি এমপি আল আমিন। পরে বক্তব্য দেওয়ার সময় এমপি আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না।’ এর পরেই হাতেম মঞ্চ থেকে উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলো। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপি অবরুদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধ করে রাখা হয় নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। সেই সঙ্গে প্রায় ঘণ্টাখানের সময় ধরে আব্দুল্লাহ আল আমিন অবরুদ্ধ থাকেন। পরে অতিরিক্ত পুলিশ তাকে উদ্ধার করে।

ইসতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে মঞ্চে বসেননি এমপি আল আমিন।

পরে বক্তব্য দেওয়ার সময় এমপি আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না।’ এর পরেই হাতেম মঞ্চ থেকে উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলো। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অতিরিক্ত ফোর্স পাঠিয়ে এমপিকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow