বিকেলে কমতে পারে বৃষ্টি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবার থেকে কিছুটা কমে যেতে পারে। তবে আজ সোমবার দিনভর রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সোমবার (১৩ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, এখন কিন্ত হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ দিনভর অব্যাহত থাকবে। বিকেলের দিকে একটু কমার সম্ভাবনা আছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি হবে। আরও পড়ুন ঢাকায় ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি, মৌসুমের রেকর্ড আবুল কালাম মল্লিক বলেন, আকাশে যে মেঘমালা রয়েছে এটি না কেটে গেলে বৃষ্টিপাত থামবে না। ১৪ তারিখ থেকে এই মেঘ কেটে যেতে পারে। এরপর বৃষ্টিপাত কমে আসবে। এদিকে গত ১১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে গতকাল ১২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টিতে নগর জুড়ে জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়। আরএএস/এমআইএইচএস
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবার থেকে কিছুটা কমে যেতে পারে। তবে আজ সোমবার দিনভর রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সোমবার (১৩ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, এখন কিন্ত হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ দিনভর অব্যাহত থাকবে। বিকেলের দিকে একটু কমার সম্ভাবনা আছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি হবে।
আবুল কালাম মল্লিক বলেন, আকাশে যে মেঘমালা রয়েছে এটি না কেটে গেলে বৃষ্টিপাত থামবে না। ১৪ তারিখ থেকে এই মেঘ কেটে যেতে পারে। এরপর বৃষ্টিপাত কমে আসবে।
এদিকে গত ১১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে গতকাল ১২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টিতে নগর জুড়ে জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়।
আরএএস/এমআইএইচএস
What's Your Reaction?
