বিকেলে মদিনা, সন্ধ্যায় জেদ্দা যাবে বিমানের ফ্লাইট
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের কারণে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ ছিল। এ কারণে গতকাল ঢাকা থেকে মদিনাগামী বিজি-৩৩৭ ফ্লাইট বাতিল করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ফ্লাইটটি আজ রোববার (১ মার্চ) বিকেল ৪টায় মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার ঢাকা থেকে জেদ্দাগামী বিজি-৩৩৫ ফ্লাইটটিও বাতিল করা হয়েছিল। এ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। এ জন্য যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এমএমএ/এমএমকে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের কারণে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ ছিল। এ কারণে গতকাল ঢাকা থেকে মদিনাগামী বিজি-৩৩৭ ফ্লাইট বাতিল করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ফ্লাইটটি আজ রোববার (১ মার্চ) বিকেল ৪টায় মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার ঢাকা থেকে জেদ্দাগামী বিজি-৩৩৫ ফ্লাইটটিও বাতিল করা হয়েছিল। এ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। এ জন্য যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএমএ/এমএমকে
What's Your Reaction?