বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী
বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে বলেও মনে করেন তিনি। রোববার (২৬ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আফরোজা খানম রিতা বলেন, দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। দেশপ্রেমিক মানুষদের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেওয়ার। যা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে কখনো পথভ্রষ্ট হব না এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হবো।
বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে বলেও মনে করেন তিনি।
রোববার (২৬ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। দেশপ্রেমিক মানুষদের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেওয়ার। যা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন।
দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে কখনো পথভ্রষ্ট হব না এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হবো।
What's Your Reaction?