বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার সমাজ কল্যাণমূলক সংস্কারে কোনো কাজ করেনি, তারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিল। জনগনের জন্য কাজ করেনি বলে তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। নির্বাহী আদেশে তাদের দল নিষিদ্ধ।  বুধবার (২৪ জুন) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে, ৫ বছরে পর্যায়ক্রমে তা অক্ষরে অক্ষরে পালন করবে। চার মাসেই যা দৃশ্যমান আপনাদের সামনে। অতীতে কোনো সরকারের আমলে এমনটা হয় নেই। পৃথিবীর ইতিহাসে এতো অল্প সময়ের মধ্যে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন হয়েছে এমন উদাহরণ খুব কম, যা দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্ভব হয়েছে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে পৌর শহরের কান্দাপাড়ায় প্রায় শতবর্ষী ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুরটি পুনরায় ব্যবহারোপযোগী ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় নরসিংদী সরকারি মহিলা কলেজে সামনে একটি অ

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার সমাজ কল্যাণমূলক সংস্কারে কোনো কাজ করেনি, তারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিল। জনগনের জন্য কাজ করেনি বলে তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। নির্বাহী আদেশে তাদের দল নিষিদ্ধ।  বুধবার (২৪ জুন) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে, ৫ বছরে পর্যায়ক্রমে তা অক্ষরে অক্ষরে পালন করবে। চার মাসেই যা দৃশ্যমান আপনাদের সামনে। অতীতে কোনো সরকারের আমলে এমনটা হয় নেই। পৃথিবীর ইতিহাসে এতো অল্প সময়ের মধ্যে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন হয়েছে এমন উদাহরণ খুব কম, যা দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্ভব হয়েছে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে পৌর শহরের কান্দাপাড়ায় প্রায় শতবর্ষী ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুরটি পুনরায় ব্যবহারোপযোগী ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় নরসিংদী সরকারি মহিলা কলেজে সামনে একটি অভিভাবক ছাউনির উদ্বোধন, প্রসন্ন সাহার পুকুরে মৎস্য উন্মুক্ত করন, পুকুর পাড়ে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি শিরীন সুলতানা, বিশিষ্ট শিল্পপতি ও চিনিশপুর কালিবাড়ি মন্দিরের সভাপতি সুরুজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow