বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক টহল দলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়নে (৪ বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের (২১৪৫) নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ ব্যক্তিকে (৬ নারী, ১ ছেলে শিশু) বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান কালবেলাকে বলেন, সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা আবার ভারতের অভ্যন্তরে ফিরে যান। ফেনী ব্যাটালিয়নের (৪

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক টহল দলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়নে (৪ বিজিবি) শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের (২১৪৫) নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ ব্যক্তিকে (৬ নারী, ১ ছেলে শিশু) বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান কালবেলাকে বলেন, সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা আবার ভারতের অভ্যন্তরে ফিরে যান। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের যে কোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow