বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। বুধবার জলপাইগুড়ি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রচারের সূচনা করেন তিনি। প্রচারের প্রথম দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়িতে টানা তিনটি জনসভা করেন। প্রতিটি সভা থেকেই তিনি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নারীদের প্রতি অবিচারের অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নাগরিকত্ব প্রমাণে মানুষকে বাধ্য করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এছাড়া উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বাংলায় কোনো বিভাজন হতে দেওয়া হবে না। নির্বাচনের প্রথম ধাপ উত্তরবঙ্গ থেকেই শুরু হওয়ায় এই অঞ্চলকে প্রচারের সূচ

বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন।

বুধবার জলপাইগুড়ি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রচারের সূচনা করেন তিনি। প্রচারের প্রথম দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়িতে টানা তিনটি জনসভা করেন। প্রতিটি সভা থেকেই তিনি কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নারীদের প্রতি অবিচারের অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নাগরিকত্ব প্রমাণে মানুষকে বাধ্য করা হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

এছাড়া উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বাংলায় কোনো বিভাজন হতে দেওয়া হবে না।

নির্বাচনের প্রথম ধাপ উত্তরবঙ্গ থেকেই শুরু হওয়ায় এই অঞ্চলকে প্রচারের সূচনা স্থল হিসেবে বেছে নেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপে দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow