বিজেপির দাবি খেলা শেষ, মমতা বললেন ‘মিথ্যা ন্যারেটিভ’

খেলা শেষ- দ্য গেম ইজ ওভার। পশ্চিমবঙ্গের ভোটের ফল গণনা যখন শেষ পর্যায়ে, তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এমনটাই পোস্ট করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট। তবে, মমতা ব্যানার্জী বিজেপির এমন দাবি প্রসঙ্গে বলেছেন, মিথ্যা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার দলের প্রার্থী ও সমর্থকদের ধৈর্য ধরার ও ভোট গণনাকেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, গণনায় বিজেপির এগিয়ে থাকা দেখানো দলটি এবং নির্বাচন কমিশনের‘গেম প্ল্যান’ এর অংশ। এখন পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে অনানুষ্ঠানিক ফলে দেখা যায়, শেষ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতার রাশ টেনে ধরতে যাচ্ছে। তবে, হিসাব-নিকাশ পাল্টেও যেতে পারে। কারণ, বেশিরভাগ সিটেই এগিয়ে থাকা প্রার্থী ও পরের অবস্থানে থাকা প্রার্থীর ভোটের ব্যবধান খুবই কম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, এ ধরনের আসনগুলোর বেশিরভাগেরই অবস্থান ভবানীপুর ও কলকাতা কনস্টিটিউয়েন্সি। যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী আপাতদৃষ্টিতে সুবিধাজনক অবস্থানেই আছেন। ভোট গণনাকালে এক ভিডিওবার্তায় প্রার্থী ও কর্মী-সমর্থকদের

বিজেপির দাবি খেলা শেষ, মমতা বললেন ‘মিথ্যা ন্যারেটিভ’

খেলা শেষ- দ্য গেম ইজ ওভার। পশ্চিমবঙ্গের ভোটের ফল গণনা যখন শেষ পর্যায়ে, তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এমনটাই পোস্ট করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট। তবে, মমতা ব্যানার্জী বিজেপির এমন দাবি প্রসঙ্গে বলেছেন, মিথ্যা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে।

যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার দলের প্রার্থী ও সমর্থকদের ধৈর্য ধরার ও ভোট গণনাকেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, গণনায় বিজেপির এগিয়ে থাকা দেখানো দলটি এবং নির্বাচন কমিশনের‘গেম প্ল্যান’ এর অংশ।

এখন পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে অনানুষ্ঠানিক ফলে দেখা যায়, শেষ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতার রাশ টেনে ধরতে যাচ্ছে। তবে, হিসাব-নিকাশ পাল্টেও যেতে পারে। কারণ, বেশিরভাগ সিটেই এগিয়ে থাকা প্রার্থী ও পরের অবস্থানে থাকা প্রার্থীর ভোটের ব্যবধান খুবই কম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, এ ধরনের আসনগুলোর বেশিরভাগেরই অবস্থান ভবানীপুর ও কলকাতা কনস্টিটিউয়েন্সি। যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী আপাতদৃষ্টিতে সুবিধাজনক অবস্থানেই আছেন।

ভোট গণনাকালে এক ভিডিওবার্তায় প্রার্থী ও কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়ে মমতা বলেন, আমরা এখনও ১৭০ আসনে এগিয়ে আছি। আমি সবাইকে অনুরোধ করবো, আশা হারাবেন না।

তিনি এ সময় আরও বলেন, প্রায় ৭০ থেকে ১০০ আসনে তৃণমূল এগিয়ে থাকলেও নির্বাচন কমিশন এ সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছে না।

তিনি আরও বলেন, মিথ্যা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে।

ভিডিওবার্তায় মমতা ব্যানার্জী দাবি করেন, অনেক জায়গায় প্রথম দুই বা তিন রাউন্ডের পরই গণনা বন্ধ করে দেওয়া হয়েছে। কল্যানীতে আমাদের কর্মীরা ৭টি ত্রুটিপূর্ণ গণনা মেশিন জব্দ করেছে।

মমতা আরও দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তৃণমূল কর্মীদের হেনস্তা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ সময় কর্মী ও সমর্থকদের উদ্দেশে সংযমের আহ্বান জানিয়েছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow