বিজেপি কুকুরকে দাম দেয় কিন্তু আমাকে না: অনন্ত মহারাজ

বিজেপি কুকুরকে দাম দেয়, কিন্তু আমাকে দাম দেয় না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে দলটির রাজ্যসভা সদস্য নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। সম্প্রতি রাজ্যের উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত সুরক্ষা নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাক না পেয়েই মূলত এমন মন্তব্য করেছেন উত্তরবঙ্গের প্রভাবশালী এই নেতা। নগেন্দ্র রায় বলেন,  বিজেপিকে আমিই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নিয়ে এসেছি। এখন সরকার গঠন হয়েছে, কিন্তু এখন তারা কুত্তাকে পোঁছে (গুরুত্ব দেওয়া) আমাকে পোঁছে না।   তিনি আরও বলেন, আমি একটা কথা বললেই সেটা অন্যভাবে তুলে ধরা হয়। আমার বক্তব্য বিকৃতি করে এমনভাবে প্রচার করা হয়, যাতে মানুষ বিভ্রান্ত হয়। ২০২৪ সালের কোচবিহারের রাসমেলা মাঠে হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রসঙ্গ তুলে নগেন্দ্র রায় দাবি করেন, ওই সভার শেষে মোদীর রেস্ট রুমে ডেকে ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নাকি তাকে বলেন, আপ চালাওগে বাঙাল অর্থাৎ বাংলা আপনিই চালাবেন। তবে সেই প্রস্তাবে তিনি সম্মতি দেননি বলেও দাবি করেন। তার ওই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শোরগোল পড়েছ

বিজেপি কুকুরকে দাম দেয় কিন্তু আমাকে না: অনন্ত মহারাজ

বিজেপি কুকুরকে দাম দেয়, কিন্তু আমাকে দাম দেয় না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে দলটির রাজ্যসভা সদস্য নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। সম্প্রতি রাজ্যের উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত সুরক্ষা নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাক না পেয়েই মূলত এমন মন্তব্য করেছেন উত্তরবঙ্গের প্রভাবশালী এই নেতা।

নগেন্দ্র রায় বলেন,  বিজেপিকে আমিই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নিয়ে এসেছি। এখন সরকার গঠন হয়েছে, কিন্তু এখন তারা কুত্তাকে পোঁছে (গুরুত্ব দেওয়া) আমাকে পোঁছে না।

 

তিনি আরও বলেন, আমি একটা কথা বললেই সেটা অন্যভাবে তুলে ধরা হয়। আমার বক্তব্য বিকৃতি করে এমনভাবে প্রচার করা হয়, যাতে মানুষ বিভ্রান্ত হয়।

২০২৪ সালের কোচবিহারের রাসমেলা মাঠে হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রসঙ্গ তুলে নগেন্দ্র রায় দাবি করেন, ওই সভার শেষে মোদীর রেস্ট রুমে ডেকে ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নাকি তাকে বলেন, আপ চালাওগে বাঙাল অর্থাৎ বাংলা আপনিই চালাবেন। তবে সেই প্রস্তাবে তিনি সম্মতি দেননি বলেও দাবি করেন।

তার ওই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শোরগোল পড়েছিল।

তাছাড়া ২০২৪ এর নির্বাচনের আগে একাধিকবার বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য শোনা গেয়েছিল তার মুখে। এছাড়া বিজেপির রাজ্যসভার সদস্য হওয়া, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বাড়িতে ডেকে আপ্যায়ন ও মমতার হাত থেকে বঙ্গভূষণ সম্মান গ্রহণ করেছিলেন নগেন্দ্র রায়।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow