বিজ্ঞাপনে মুখ দেখাতে দুই কোটি নিচ্ছেন বৈভব

এবারের আইপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারের নাম বৈভব। ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন এই বিস্ময় বালক। আইপিএল শেষে রাতারাতি বেড়ে গেছে বৈভবের দর। এখন বিজ্ঞাপনের মুখ হতে দ্বিগুণ টাকা হাঁকাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই সেনসেশন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের মুখ হতে ১ কোটি টাকা নিতেন বৈভব। সেই টাকা বেড়ে ২ কোটি হয়েছে।  আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত ছিলেন বৈভব। সেই দুটির জন্য ১ কোটি টাকা নিয়েছিলেন তিনি। আইপিএলের পর ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থা তার সঙ্গে কথা বলেছে। তখনই এই দ্বিগুণ দরের কথা জানা গিয়েছে। বৈভব নিজে অবশ্য বিজ্ঞাপনের দিকটি দেখেন না। তার বাবা-মা পুরো বিষয়টি তদারকি করেন। তারাই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপনে মুখ দেখাতে দুই কোটি নিচ্ছেন বৈভব

এবারের আইপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারের নাম বৈভব। ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন এই বিস্ময় বালক। আইপিএল শেষে রাতারাতি বেড়ে গেছে বৈভবের দর। এখন বিজ্ঞাপনের মুখ হতে দ্বিগুণ টাকা হাঁকাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই সেনসেশন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের মুখ হতে ১ কোটি টাকা নিতেন বৈভব। সেই টাকা বেড়ে ২ কোটি হয়েছে। 

আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত ছিলেন বৈভব। সেই দুটির জন্য ১ কোটি টাকা নিয়েছিলেন তিনি। আইপিএলের পর ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থা তার সঙ্গে কথা বলেছে। তখনই এই দ্বিগুণ দরের কথা জানা গিয়েছে।

বৈভব নিজে অবশ্য বিজ্ঞাপনের দিকটি দেখেন না। তার বাবা-মা পুরো বিষয়টি তদারকি করেন। তারাই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow