বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুযোগ দিচ্ছে টিকটক

  জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাজ্যে বিজ্ঞাপনমুক্ত ব্যবহার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে দেশটির ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা নতুন এই সুবিধা উপভোগ করতে পারবেন। টিকটকের নতুন ‘অ্যাড-ফ্রি’ সাবস্ক্রিপশন ব্যবহার করতে মাসিক ফি গুনতে হবে ৪ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪০ টাকার সমান। এই সাবস্ক্রিপশন চালুর ফলে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময় আর বিজ্ঞাপন দেখতে হবে না। তবে বিজ্ঞাপনমুক্ত সুবিধা ছাড়া সাবস্ক্রিপশনে নতুন কোনো অতিরিক্ত ফিচার যুক্ত করা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরও পড়ুনবয়স নির্ধারণের চেষ্টা করবে টিকটক, কম হলে বন্ধ অ্যাকাউন্টযুক্তরাষ্ট্রে টিকটক এখন ব্যবহার করা যাবে নির্বিঘ্নে টিকটকের যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্রিস বোগে এক বিবৃতিতে বলেন, ‘ব্যবহারকারীদের পছন্দের স্বাধীনতা এবং যুক্তরাজ্যের ব্যবসার প্রবৃদ্ধি-দুই বিষয়ই টিকটকের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ইতোমধ্যেই হাজারো ব্রিটিশ ব্যবসাকে নতুন গ্রাহক পেতে, বিক্রি বাড়াতে এবং কর্মসংস্থান তৈরি করতে সহায়তা করছে।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাও যু

বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুযোগ দিচ্ছে টিকটক

 

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাজ্যে বিজ্ঞাপনমুক্ত ব্যবহার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে দেশটির ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা নতুন এই সুবিধা উপভোগ করতে পারবেন।

টিকটকের নতুন ‘অ্যাড-ফ্রি’ সাবস্ক্রিপশন ব্যবহার করতে মাসিক ফি গুনতে হবে ৪ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪০ টাকার সমান। এই সাবস্ক্রিপশন চালুর ফলে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময় আর বিজ্ঞাপন দেখতে হবে না।

তবে বিজ্ঞাপনমুক্ত সুবিধা ছাড়া সাবস্ক্রিপশনে নতুন কোনো অতিরিক্ত ফিচার যুক্ত করা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিকটকের যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্রিস বোগে এক বিবৃতিতে বলেন, ‘ব্যবহারকারীদের পছন্দের স্বাধীনতা এবং যুক্তরাজ্যের ব্যবসার প্রবৃদ্ধি-দুই বিষয়ই টিকটকের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ইতোমধ্যেই হাজারো ব্রিটিশ ব্যবসাকে নতুন গ্রাহক পেতে, বিক্রি বাড়াতে এবং কর্মসংস্থান তৈরি করতে সহায়তা করছে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাও যুক্তরাজ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন সুবিধা চালু করে। সেখানে মাসিক খরচ নির্ধারণ করা হয়েছিল ৩ পাউন্ড।

যুক্তরাষ্ট্রে কবে এমন সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি টিকটক। তবে ইংরেজিভাষী কোনো দেশে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow