বিজয়ের পরিচয় থেকে সরে দাঁড়ালেন ছেলে

সাফল্য আর ভক্তদের উচ্ছ্বাসে ঘেরা জীবন—তবু ব্যক্তিগত জীবনের অন্ধকার যেন পিছু ছাড়ছে না দক্ষিণী সুপারস্টার  থালাপতি বিজয়ের। অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে যখন তার দাম্পত্যে ঝড় বইছে, তখনই স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম-এর সঙ্গে বিচ্ছেদের মামলার খবর শিরোনামে। আর সেই ঝড়ের মধ্যেই সামনে এলো নতুন এক পারিবারিক টানাপোড়েনের ইঙ্গিত। শোনা যাচ্ছে, বাবার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ছেলে জ্যাসন সঞ্জয়ের। ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নীরবে নিজের পরিচয়েও বড় পরিবর্তন এনেছেন। নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ সরিয়ে ফেলেছেন তিনি। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি পারিবারিক দ্বন্দ্ব এবার প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে? জানা যায়, তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। অন্যদিকে গুঞ্জন যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেও এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন সঞ্জয়। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই। সম্প্রতি বাবার বিবাহ

বিজয়ের পরিচয় থেকে সরে দাঁড়ালেন ছেলে

সাফল্য আর ভক্তদের উচ্ছ্বাসে ঘেরা জীবন—তবু ব্যক্তিগত জীবনের অন্ধকার যেন পিছু ছাড়ছে না দক্ষিণী সুপারস্টার  থালাপতি বিজয়ের। অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে যখন তার দাম্পত্যে ঝড় বইছে, তখনই স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম-এর সঙ্গে বিচ্ছেদের মামলার খবর শিরোনামে। আর সেই ঝড়ের মধ্যেই সামনে এলো নতুন এক পারিবারিক টানাপোড়েনের ইঙ্গিত।

শোনা যাচ্ছে, বাবার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ছেলে জ্যাসন সঞ্জয়ের। ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নীরবে নিজের পরিচয়েও বড় পরিবর্তন এনেছেন। নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ সরিয়ে ফেলেছেন তিনি। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি পারিবারিক দ্বন্দ্ব এবার প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে?

জানা যায়, তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। অন্যদিকে গুঞ্জন যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেও এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন সঞ্জয়। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই।

সম্প্রতি বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ায় সামাজিকমাধ্যমে বাবাকে 'আনফলো' করেছেন বলেও শোনা যাচ্ছে। তবে বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ মামলা এখন আদালতে ঘুরছে। গত কয়েক দিন ধরেই তাদের সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন জগতে চলছে নানা আলোচনা। 

এদিকে আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। বারবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।

এ নিয়ে সম্প্রতি নারী দিবসের এক অনুষ্ঠানে বিজয় মুখ খুলেছেন। ভক্ত ও সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অযথা মাথা ঘামাবেন না, যা রটছে রটতে দিন। সব মিলিয়ে দীর্ঘদিনের সুখী দম্পতি হিসেবে পরিচিত বিজয় ও সঙ্গীতার এই বিচ্ছেদ এবং ছেলের এমন কঠোর অবস্থান দক্ষিণী সিনেমা পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow