বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই: ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, কোনো অন্যায়কারী বা বিতর্কিত ব্যক্তির সঙ্গে তাঁর ন্যূনতম সম্পর্কও নেই। ঈদুল ফিতর উপলক্ষে হাজারো মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিপুল জনসমাগমের মধ্যে কিছু বিতর্কিত ব্যক্তি ছবি তুলেছে বলে পরে জানতে পারেন তিনি। এ প্রসঙ্গে টিপু বলেন, "কেউ যদি এসব ছবি বা বিষয় ব্যবহার করে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, তবে আমাকে সরাসরি অবগত করার অনুরোধ করছি।" তিনি আরও যোগ করেন, জনসমাগমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হয়নি, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মহানগরবাসীর সুচিন্তিত মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। টিপুর এই ঘোষণা কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি কোনো বিতর্কিত ব্যক্তি বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এবং মহানগর বিএনপির নেতৃত্বে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই: ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, কোনো অন্যায়কারী বা বিতর্কিত ব্যক্তির সঙ্গে তাঁর ন্যূনতম সম্পর্কও নেই।

ঈদুল ফিতর উপলক্ষে হাজারো মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিপুল জনসমাগমের মধ্যে কিছু বিতর্কিত ব্যক্তি ছবি তুলেছে বলে পরে জানতে পারেন তিনি।

এ প্রসঙ্গে টিপু বলেন, "কেউ যদি এসব ছবি বা বিষয় ব্যবহার করে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, তবে আমাকে সরাসরি অবগত করার অনুরোধ করছি।"

তিনি আরও যোগ করেন, জনসমাগমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হয়নি, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মহানগরবাসীর সুচিন্তিত মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

টিপুর এই ঘোষণা কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি কোনো বিতর্কিত ব্যক্তি বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এবং মহানগর বিএনপির নেতৃত্বে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow