বিতর্কের মাঝে বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কে এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসা করে তাকে ‘ধন্যবাদ ও অভিনন্দন’ জানিয়েছেন। স্ট্যাটাসে আসিফ আকবর নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে লেখেন, কুমিল্লার গুলবাগিচা স্কুলের প্রয়াত সাংস্কৃতিক শিক্ষিকা কল্যাণী সেন গুপ্তার হাত ধরেই তিনি আবৃত্তি, নাটক, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। এমনকি মিলাদ পড়ানোর প্রশিক্ষণও তিনি ওই শিক্ষিকার কাছ থেকেই পেয়েছেন। তিনি লেখেন, ‘সম্মানিত শিক্ষকদের কাজ ছাত্রছাত্রীদের গড়ে তোলা। এই উদ্দেশ্যেই অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠান। স্বদেশী সংস্কৃতি সংযত হওয়া শেখায়, উগ্রতা নয়।’ আরও পড়ুন শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন? বিউটি রানী পাল সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘বিউটি রানী পাল ম্যাডাম তেমনই একজন উচ্চশিক্ষিত শিক্ষিকা। তিনি আনন্দময় পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। নব্বই দশকের জনপ্রিয় গান “শ্রাবণের মেঘগুলো” গানে নিজের অনুভূত

বিতর্কের মাঝে বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কে এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসা করে তাকে ‘ধন্যবাদ ও অভিনন্দন’ জানিয়েছেন।

স্ট্যাটাসে আসিফ আকবর নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে লেখেন, কুমিল্লার গুলবাগিচা স্কুলের প্রয়াত সাংস্কৃতিক শিক্ষিকা কল্যাণী সেন গুপ্তার হাত ধরেই তিনি আবৃত্তি, নাটক, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। এমনকি মিলাদ পড়ানোর প্রশিক্ষণও তিনি ওই শিক্ষিকার কাছ থেকেই পেয়েছেন।

তিনি লেখেন, ‘সম্মানিত শিক্ষকদের কাজ ছাত্রছাত্রীদের গড়ে তোলা। এই উদ্দেশ্যেই অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠান। স্বদেশী সংস্কৃতি সংযত হওয়া শেখায়, উগ্রতা নয়।’

বিউটি রানী পাল সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘বিউটি রানী পাল ম্যাডাম তেমনই একজন উচ্চশিক্ষিত শিক্ষিকা। তিনি আনন্দময় পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। নব্বই দশকের জনপ্রিয় গান “শ্রাবণের মেঘগুলো” গানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, এটা তার অধিকার।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সমালোচনার প্রসঙ্গ টেনে এই সংগীতশিল্পী আরও লেখেন, ‘কারণে-অকারণে এই দেশের মানুষ পেরেশানিতে আছে, এটা ঠিক। এই পেরেশানির ফাঁকে কাউকে ব্লাইন্ড গেম খেলার সুযোগ দেওয়া হবে না- এটাও শতভাগ সঠিক।’

একই স্ট্যাটাসে আসিফ বলেন, তাদের স্কুলজীবনে শিক্ষা ও শৃঙ্খলার পাশাপাশি বিনোদনেরও সুযোগ ছিল। তিনি দাবি করেন, বর্তমানে স্কুলে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগের বিষয়ে কিছু আপত্তি থাকলেও শিশুদের মননশীল ও সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। প্রজন্মের সুস্থ বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বও তুলে ধরেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে আসিফ আকবর লেখেন, ‘প্রজন্ম বেড়ে উঠুক আনন্দে ভরপুর কোলাহলময় সুস্থ-সুন্দর পরিবেশে। ঐতিহাসিকভাবে শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ কোনো গ্যাস চেম্বার নয়। বিউটি রানী পাল ম্যাম- আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন।’

উল্লেখ্য, সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি রানী পাল নব্বই দশকের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো’-তে একটি রিল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ভিডিওটি নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। এর আগে এই বিতর্কে সংগীতশিল্পী মেজবাহ রহমানও শিক্ষিকার পক্ষে অবস্থান নেন। এবার একই ইস্যুতে সমর্থনের বার্তা দিলেন আসিফ আকবর।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow