বিত্তশালীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিতেন ‘হানিট্রাপ’ চক্রের সদস্য

পটুয়াখালীর দুমকি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোছা. রাকিবা ওরফে সাদিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাত ২টার দিকে পটুয়াখালী জেলা শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবা দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফরের স্ত্রী। তার বিরুদ্ধে দুমকি থানার সিআর-১৫/২৬ মামলায় দণ্ডবিধির ৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬ (২) ধারায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে কৌশলে তার প্রতারণামূলক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। ধনী ও ব্যবসায়ী ব্যক্তিদের টার্গেট করে বিয়ের প্রলোভন ও ফাঁদ পেতে বিপুল অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় ভুক্তভোগী ও বিভিন্ন সূত্রের ভাষ্যমতে, রাকিবা পটুয়াখালী ও এর আশপ

বিত্তশালীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিতেন ‘হানিট্রাপ’ চক্রের সদস্য

পটুয়াখালীর দুমকি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোছা. রাকিবা ওরফে সাদিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাত ২টার দিকে পটুয়াখালী জেলা শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবা দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফরের স্ত্রী। তার বিরুদ্ধে দুমকি থানার সিআর-১৫/২৬ মামলায় দণ্ডবিধির ৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬ (২) ধারায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে কৌশলে তার প্রতারণামূলক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। ধনী ও ব্যবসায়ী ব্যক্তিদের টার্গেট করে বিয়ের প্রলোভন ও ফাঁদ পেতে বিপুল অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় ভুক্তভোগী ও বিভিন্ন সূত্রের ভাষ্যমতে, রাকিবা পটুয়াখালী ও এর আশপাশের অঞ্চলে সক্রিয় একটি ‘হানিট্রাপ’ চক্রের অন্যতম প্রধান সদস্য। চক্রটি তরুণীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিত্তশালীদের জিম্মি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করত এবং পরে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করত। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাকিবা ওরফে সাদিয়া দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছদ্মনামে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। আইনি প্রক্রিয়া ও যথাযথ জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য অপরাধীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow