বিদায়ের পরও ড. ইউনূসের এসএসএফ নিরাপত্তা, যা জানালেন শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিদায়ের পর এক বছরের জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে কোনো আইন ভঙ্গ করেননি বলে জানিয়েছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসএসএফের প্রক্রিয়াগত প্রয়োজনীয়তার কারণেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকারপ্রধানকে নিরাপত্তা দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। শফিকুল আলম আরও বলেন, বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। এ দাবির সমর্থনে তিনি ২০০১ সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমান–এর প্রশাসন থেকে জারি করা একই ধরনের একটি আদেশের কপি ফেসবুকে প্রকাশ করেছেন। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে জারি করা এক সরকারি গেজেটে ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ (ভিভিআইপি) ঘোষণা করা হয়। গেজেটে উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী এ মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি এক বছরের জন্য স্পেশা

বিদায়ের পরও ড. ইউনূসের এসএসএফ নিরাপত্তা, যা জানালেন শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিদায়ের পর এক বছরের জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে কোনো আইন ভঙ্গ করেননি বলে জানিয়েছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসএসএফের প্রক্রিয়াগত প্রয়োজনীয়তার কারণেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকারপ্রধানকে নিরাপত্তা দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। এ দাবির সমর্থনে তিনি ২০০১ সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমান–এর প্রশাসন থেকে জারি করা একই ধরনের একটি আদেশের কপি ফেসবুকে প্রকাশ করেছেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে জারি করা এক সরকারি গেজেটে ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ (ভিভিআইপি) ঘোষণা করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী এ মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)–এর নিরাপত্তা পাবেন।

আইনের ২(ক) ধারায় বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের পাশাপাশি সরকারি গেজেটের মাধ্যমে সরকার ঘোষিত অন্য কোনো ব্যক্তিকেও ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow