বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। রোববার (১৯ এপ্রিল) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এর আগে, গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. সাইফুল ইসলামের বাড়ি নোয়াখালী হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার বিবিরহাট ফারুক মিয়ার টিনশেড ভাড়া ঘরে থাকেন। পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ ‘পপুলার মেডিকেল হল’ ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্টে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশির সময় এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন তাকে ধাওয়া দিয়ে আটক করার পর দেহ তল্লাশি করে কোমরে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।   অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মূলত বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। তার বিরুদ্ধে পাঁচলা

বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রোববার (১৯ এপ্রিল) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। এর আগে, গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলামের বাড়ি নোয়াখালী হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার বিবিরহাট ফারুক মিয়ার টিনশেড ভাড়া ঘরে থাকেন।

পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ ‘পপুলার মেডিকেল হল’ ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্টে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশির সময় এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন তাকে ধাওয়া দিয়ে আটক করার পর দেহ তল্লাশি করে কোমরে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।  

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মূলত বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। তার বিরুদ্ধে পাঁচলাইশে দুটি, কোতোয়ালিতে দুটি ও চকবাজার থানায় একটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow