বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তাররা হলেন মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মোহাম্মদ আল-আমিন শেখ এবং আলী হোসেন (৪০)। শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি দল অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির প্রস্তুতি চলছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মোহাম্মদ আল-আমিন শেখ এবং আলী হোসেন (৪০)।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি দল অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির প্রস্তুতি চলছে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow