বিদেশি মদসহ বাবা-ছেলে আটক
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তাতীপাড়া এলাকার আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তপন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রুবেল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় রুবেলের শয়নকক্ষের ধানের স্তূপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘরের মাটির নিচ থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযান চলাকালে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় রুবেল ইসলামকে আটক করে পুলিশ। মাদক বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে তার বাবা আব্দুর রহিমকেও আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই অবৈধ ব্যবসায় তার বাবা আব্দুর রহিম তাকে সরাসরি সহযোগিতা করে আসছিলেন। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ বোতল বিদেশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তাতীপাড়া এলাকার আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তপন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রুবেল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় রুবেলের শয়নকক্ষের ধানের স্তূপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘরের মাটির নিচ থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযান চলাকালে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় রুবেল ইসলামকে আটক করে পুলিশ। মাদক বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে তার বাবা আব্দুর রহিমকেও আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই অবৈধ ব্যবসায় তার বাবা আব্দুর রহিম তাকে সরাসরি সহযোগিতা করে আসছিলেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ বোতল বিদেশি মদসহ আব্দুর রহিম ও রুবেল ইসলাম নামের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?