বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬

জয়পুরহাটের কালাই উপজেলার একটি বিদ্যালয়ের একটি পরিতক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রোববার (৩ মে) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামের খলিল মিয়ার ছেলে লাল্টু মিয়া (২৬), একই এলাকার হারুঞ্জা মৃত মিনা হোসেনের ছেলে তৌহিদ হোসেন (২৮), জমিনপুরের মিলন হোসেনের ছেলে আব্দুল আজীজ (২২), লওনা গ্রামের সামছুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুরের মনতাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং একই ঝামুটপুরের শামসুদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদ্যালয়ের পরিতক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাহফুজ রহমান/এসআর/এমএস

বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬

জয়পুরহাটের কালাই উপজেলার একটি বিদ্যালয়ের একটি পরিতক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

রোববার (৩ মে) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রামের খলিল মিয়ার ছেলে লাল্টু মিয়া (২৬), একই এলাকার হারুঞ্জা মৃত মিনা হোসেনের ছেলে তৌহিদ হোসেন (২৮), জমিনপুরের মিলন হোসেনের ছেলে আব্দুল আজীজ (২২), লওনা গ্রামের সামছুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুরের মনতাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং একই ঝামুটপুরের শামসুদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদ্যালয়ের পরিতক্ত রুমে মাদক সেবনকালে ছয় যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাহফুজ রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow