বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে দ্বিতীয় দিনের গণশুনানি চলছে

ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রস্তাবিত মূল্যবৃদ্ধির ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে দ্বিতীয় দিনের গণশুনানি শুরু হয়েছে। এর আগে বুধবার (২০ মে) পিডিবির প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম নিয়েও গণশুনানি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানি ভিন্ন ভিন্ন হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ৬ দশমিক ৯৬ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৯ দশমিক ৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৫ দশমিক ৯৩ শতাংশ, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ৪ দশমিক ১২ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১০ দশমিক ১২ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আবেদন করা হয়েছে। গণশুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে দ্বিতীয় দিনের গণশুনানি চলছে

ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রস্তাবিত মূল্যবৃদ্ধির ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে দ্বিতীয় দিনের গণশুনানি শুরু হয়েছে। এর আগে বুধবার (২০ মে) পিডিবির প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম নিয়েও গণশুনানি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানি ভিন্ন ভিন্ন হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ৬ দশমিক ৯৬ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৯ দশমিক ৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৫ দশমিক ৯৩ শতাংশ, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ৪ দশমিক ১২ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১০ দশমিক ১২ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আবেদন করা হয়েছে।

গণশুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্য, ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রতিনিধি এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতিতে ব্যয় ঘাটতি মোকাবিলা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় প্রয়োজন বলে তারা দাবি করে।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

এনএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow