‘বিদ্যুতের দাম বাড়ালে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

বিদ্যুতের দাম বাড়ানো হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশত্রুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ক্যাবের সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান।   বুধবার (২০ মে) বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন। মিজানুর রহমান বলেন, দাম বাড়ানোর প্রস্তাবে একটা কথা বারবার বলা হচ্ছে যে, দাম না বাড়ালে সরকারকে ভর্তুকি দিতে হবে। সরকার ভর্তুকি কোত্থেকে দেয়? ভোক্তার টাকা দিয়েই কিন্তু ভর্তুকি দেওয়া হয়। সবাই শুধু সরকারের মুনাফা নিয়েই ভাবছে, অথচ মানুষ যে মরে যাবে তার কোনো খেয়াল নেই। আরও পড়ুনভাসমান বিদ্যুৎকেন্দ্র: জ্বালানি সংকটের অভিনব সমাধান সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বড় বাধা উচ্চ শুল্কহার  তিনি বলেন, বিগত দিনে আইনের দোহাই দিয়ে সবচেয়ে বেশি বেআইনি কাজ করা হয়েছে, সে কাজে সহায়তা করেছে বিইআরসি। আপনাদের এখনো সতর্ক হওয়ার সময় আছে, আপনাদের দেশের স্বার্থে কাজ করতে হবে। ক্যাবের সাংগঠনিক সম্পাদক বলেন, ৫ আগস্টের পর দেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অথচ বিইআরসি কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে গেলো না। আপনারা বলেন যে, আইন অনুযায়ী ক্ষ

‘বিদ্যুতের দাম বাড়ালে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

বিদ্যুতের দাম বাড়ানো হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশত্রুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ক্যাবের সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান।  

বুধবার (২০ মে) বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন।

মিজানুর রহমান বলেন, দাম বাড়ানোর প্রস্তাবে একটা কথা বারবার বলা হচ্ছে যে, দাম না বাড়ালে সরকারকে ভর্তুকি দিতে হবে। সরকার ভর্তুকি কোত্থেকে দেয়? ভোক্তার টাকা দিয়েই কিন্তু ভর্তুকি দেওয়া হয়। সবাই শুধু সরকারের মুনাফা নিয়েই ভাবছে, অথচ মানুষ যে মরে যাবে তার কোনো খেয়াল নেই।

আরও পড়ুন
ভাসমান বিদ্যুৎকেন্দ্র: জ্বালানি সংকটের অভিনব সমাধান 
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বড় বাধা উচ্চ শুল্কহার 

তিনি বলেন, বিগত দিনে আইনের দোহাই দিয়ে সবচেয়ে বেশি বেআইনি কাজ করা হয়েছে, সে কাজে সহায়তা করেছে বিইআরসি। আপনাদের এখনো সতর্ক হওয়ার সময় আছে, আপনাদের দেশের স্বার্থে কাজ করতে হবে।

ক্যাবের সাংগঠনিক সম্পাদক বলেন, ৫ আগস্টের পর দেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অথচ বিইআরসি কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে গেলো না। আপনারা বলেন যে, আইন অনুযায়ী ক্ষমতা নেই। যেখানে সংবিধান পরিবর্তনের মতো কথা উঠতে পারে, সেখানে বিইআরসি আইন পরিবর্তন কেন সম্ভব হবে না? আপনারা মানুষের পক্ষ না নিয়ে যারা অবৈধভাবে এসব প্রস্তাব দিচ্ছে, তাদের পক্ষ নিচ্ছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখান থেকে সরে আসুন। সরে না আসলে আপনারা একসময় গণশত্রুতে পরিণত হবে।  

গণশুনানিতে উপস্থিত ছিলেন— বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য (অর্থ, প্রশাসন, আইন) মো. আবদুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ শাহিদ সারওয়ার, সদস্য (পেট্রোলিয়াম) সৈয়দা সুলতানা রাজিয়া প্রমুখ। 

এনএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow