বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২, একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শংকরের শরীরের প্রায় ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
চিকিৎসক আরও জানান, আহতদের মধ্যে দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়ায় আরও ৫ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শংকরের শরীরের প্রায় ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
চিকিৎসক আরও জানান, আহতদের মধ্যে দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়ায় আরও ৫ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ক্যান্টিনে থাকা ১২ জন শ্রমিক ও কর্মচারী দগ্ধ হন।
বিস্ফোরণে দগ্ধরা হলেন মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎকেন্দ্রে গ্যাস নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।