বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পরিচালিত একটি পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ, ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া। তিনি জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমার এলাকা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন ন

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পরিচালিত একটি পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ, ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া। তিনি জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ট্রান্সফরমার এলাকা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow