বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঝিনাইদহের সদরে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তারা হলেন- হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামের মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৫৫)। ‎স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে সেটা কাজ না করায় ফ্যানটি পরীক্ষা করতে যান। বিদ্যুৎস্পর্শে ফ্যানটি তার শরীরের উপর পড়লে স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে যান। এতে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। ‎ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মজিবর খাঁ ও তার স্ত্রী মোমেনা খাতুন মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow