বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে বিদ্যুৎস্পর্শে ইসরাত জাহান ইমা (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার দক্ষিণ নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাত জাহান ইমা নানার বাড়ি থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করত। মা রুমা বেগম প্রবাসী ও বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করে। জানা যায়, শুক্রবার দিনে ইমার নানা তাজুল ইসলাম পাতাসহ অন্যান্য আবর্জনা পরিষ্কার করার জন্য তাকে ঘরের চালে ওঠায়। ঘরের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল বিদ্যুতায়িত হয়ে থাকে। এ সময় ইমা চালে উঠলে বিদ্যুৎস্পর্শে নিচে পড়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. আরিফ হোসেন মৃত ঘোষণা করেন। নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ জানান, শিক্ষার্থী ইসরাত জাহান ইমা আমাদের বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে খুব মেধাবী ছিল। সে নানা বাড়ি থেকে লেখাপড়া করত। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে বিদ্যুৎস্পর্শে ইসরাত জাহান ইমা (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার দক্ষিণ নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহান ইমা নানার বাড়ি থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করত। মা রুমা বেগম প্রবাসী ও বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করে।

জানা যায়, শুক্রবার দিনে ইমার নানা তাজুল ইসলাম পাতাসহ অন্যান্য আবর্জনা পরিষ্কার করার জন্য তাকে ঘরের চালে ওঠায়। ঘরের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল বিদ্যুতায়িত হয়ে থাকে। এ সময় ইমা চালে উঠলে বিদ্যুৎস্পর্শে নিচে পড়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. আরিফ হোসেন মৃত ঘোষণা করেন।

নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ জানান, শিক্ষার্থী ইসরাত জাহান ইমা আমাদের বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে খুব মেধাবী ছিল। সে নানা বাড়ি থেকে লেখাপড়া করত।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow