বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে একজন আহত হয়েছেন।  শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে মো. সাকিব (১৩) ও একই উপজেলার রসুলপুর ইউনিযনের সান্দিয়াইন গ্রামের জৈন উদ্দিন শিকদারের ছেলে আব্দুল জব্বারের (৭০)। নিহত সাকিব বড়াইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি টিন শেড ঘর মেরামত করছিলেন সাকিব ও আব্দুল জব্বার। একটি টিনের বেড়া লাগানোর সময় তা ঘরের বিদ্যুৎ সংযোগের লিকেজের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুজন গুরুতর আহত হন। এসময় শামসুল হক তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।  পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিব ও আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাতুল বালা বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাকিব ও আব্দুল জব্ব

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে একজন আহত হয়েছেন। 

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে মো. সাকিব (১৩) ও একই উপজেলার রসুলপুর ইউনিযনের সান্দিয়াইন গ্রামের জৈন উদ্দিন শিকদারের ছেলে আব্দুল জব্বারের (৭০)। নিহত সাকিব বড়াইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি টিন শেড ঘর মেরামত করছিলেন সাকিব ও আব্দুল জব্বার। একটি টিনের বেড়া লাগানোর সময় তা ঘরের বিদ্যুৎ সংযোগের লিকেজের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুজন গুরুতর আহত হন। এসময় শামসুল হক তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। 

পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিব ও আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাতুল বালা বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাকিব ও আব্দুল জব্বার মারা গেছেন। আহত শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গফরগাঁও থানার ওসি আতিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow