বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় এক বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসান গাজী উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার গাজীর ছেলে।এর আগে, সকাল ৮টার দিকে কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা জানান, হাসান গাজী প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে তালুক চরদুয়ানী বাজারের ওই ভবনে যান। সেখানে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করেন। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডক্টর মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক ব্যক্তিকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় এক বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসান গাজী উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার গাজীর ছেলে।

এর আগে, সকাল ৮টার দিকে কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা জানান, হাসান গাজী প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে তালুক চরদুয়ানী বাজারের ওই ভবনে যান। সেখানে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করেন। তবে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডক্টর মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক ব্যক্তিকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলিম জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শনের জন্য গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow