বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মজনু (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বিলবালিয়া গ্রামের মরহুম আব্দুল মজিদ মাস্টারের পুত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেঙ্গুয়া শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান বুধবার দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের লাইন স্পর্শে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মজনু (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বিলবালিয়া গ্রামের মরহুম আব্দুল মজিদ মাস্টারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেঙ্গুয়া শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান বুধবার দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের লাইন স্পর্শে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
What's Your Reaction?