বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

লোডশেডিংকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে অসন্তোষের আশঙ্কা করছে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতি। এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদার ও রাত্রকালীন পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস। বুধবার (১২ আগস্ট) সকালের ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ আগস্ট) ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে থানায় এ আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন। এ কারণে ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্

বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

লোডশেডিংকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে অসন্তোষের আশঙ্কা করছে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতি। এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদার ও রাত্রকালীন পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।

বুধবার (১২ আগস্ট) সকালের ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ আগস্ট) ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে থানায় এ আবেদন করা হয়।

আবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে গরমের সময়ে গ্রাহকদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার প্রয়োজন।

এ কারণে ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাতকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিন বলেন, আমাদের অফিস ও সাব-স্টেশনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা থানায় চিঠি দিয়েছি। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্যই এই আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, ডোমার উপজেলায় আমাদের গ্রাহক ৪২ হাজার ৯৭০ জন। এখানে মোট বিদ্যুতের চাহিদা ১৩ মেগাওয়াট। কিন্তু বর্তমানে আমরা ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। এতে করে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, সাদা পোশাকে অফিসে পুলিশ সদস্য মোতায়েন আছে। আমাদের টহল অভিযানও অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow