বিপুল নকল সিগারেট জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে বিপুল নকল সিগারেট জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করার দায়ে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোদক পাড়া এলাকার বাসিন্দা উত্তম মোদক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নকল করে আসছিলেন। এতে সাধারণ গ্রাহকরা প্রতারিত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে দুপুরে ওই এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব সিগারেট জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অসাধু ব

বিপুল নকল সিগারেট জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে বিপুল নকল সিগারেট জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করার দায়ে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোদক পাড়া এলাকার বাসিন্দা উত্তম মোদক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নকল করে আসছিলেন। এতে সাধারণ গ্রাহকরা প্রতারিত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে দুপুরে ওই এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব সিগারেট জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের হাত থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং জনস্বার্থে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow