বিপুল মাদক ও টাকাসহ যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাতে বিপুল মাদক ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে অভিযান চালিয়ে এ মাদককারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম - শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মুহম্মদ আলীর ছেলে।  পুলিশ জানায়, মুকসুদপুর সার্কেল ও কাশিয়ানী থানা পুলিশের একটি দল উপজেলার রাতইল এলাকায় অভিযান চালায়।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২০৫ পিস ইয়াবা, ২ কেজি গাজা ও মাদক বিক্রির  ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা এবং মাদক ব্যবসার লেনদেনের তিনটি হিসাবের খাতাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, শেখ শহিদুল ইসলামের বিরুদ্ধে এর আগেও কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

বিপুল মাদক ও টাকাসহ যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাতে বিপুল মাদক ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে অভিযান চালিয়ে এ মাদককারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম - শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মুহম্মদ আলীর ছেলে। 

পুলিশ জানায়, মুকসুদপুর সার্কেল ও কাশিয়ানী থানা পুলিশের একটি দল উপজেলার রাতইল এলাকায় অভিযান চালায়।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২০৫ পিস ইয়াবা, ২ কেজি গাজা ও মাদক বিক্রির  ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা এবং মাদক ব্যবসার লেনদেনের তিনটি হিসাবের খাতাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, শেখ শহিদুল ইসলামের বিরুদ্ধে এর আগেও কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow