বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের চারটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করায় সংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। শনিবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই এই চারটি নদীর ছয়টি স্টেশনে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে বান্দরবান পয়েন্টে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার এবং দোহাজারী (চট্টগ্রাম) পয়েন্টে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে রয়েছে। এছাড়া, মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি ৩৮ সেন্টিমিটার এবং হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ স্টেশনের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৬৪টিতে কমছে এবং ছয়টিত
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের চারটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করায় সংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
শনিবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই এই চারটি নদীর ছয়টি স্টেশনে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে বান্দরবান পয়েন্টে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার এবং দোহাজারী (চট্টগ্রাম) পয়েন্টে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে রয়েছে।
এছাড়া, মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি ৩৮ সেন্টিমিটার এবং হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ স্টেশনের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৬৪টিতে কমছে এবং ছয়টিতে অপরিবর্তিত রয়েছে। এছাড়া, তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।
আরএএস/এএমএ
What's Your Reaction?