বিবাহবার্ষিকীতে কাঞ্চনের উদ্দেশ্যে শ্রীময়ীর হৃদয়স্পর্শী বার্তা

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে সকলকে চমকে দিয়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সেই বছরের ২ মার্চ হিন্দু রীতি মেনে অনুষ্ঠিত হয় তাদের আনুষ্ঠানিক বিয়ে। এবার সেই দিন পূর্ণ করলো ২ বছর। এ উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন শ্রীময়ী। তিনি দুটি ছবি শেয়ার করেছেন-একটিতে কাঞ্চনের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন শ্রীময়ী, আর অন্যটিতে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন বরকে। শাড়িতে লাল রঙের বৈশিষ্ট্যপূর্ণ শাড়ি ও নীল ব্লাউজে তার উপস্থিতি নজর কেড়েছে। কাঞ্চন গেরুয়া পঞ্জাবি ও মেরুন কোটে ছিলেন। শ্রীময়ী লিখেছেন, “আমাদের এই ভালোবাসার সফরের আরও একটি বছর পূর্ণ হলো। শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয় বন্ধু! একসাথে হাঁটার এই সফর যেন সারাজীবন এমনই মধুর থাকে।” তিনি আরও যোগ করেছেন, “জীবন আমাকে হয়তো আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সব থেকে খুশি তুমি আর কৃষভি-আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।” ২০২৪ সালের মার্চে দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল তাদের রিসেপশন। সেই সময় সাংবাদিকদের নিয়ে লেখা একটি বোর্ড ঘিরে বিতর্ক হয়েছিল, তবে তা এ

বিবাহবার্ষিকীতে কাঞ্চনের উদ্দেশ্যে শ্রীময়ীর হৃদয়স্পর্শী বার্তা

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে সকলকে চমকে দিয়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সেই বছরের ২ মার্চ হিন্দু রীতি মেনে অনুষ্ঠিত হয় তাদের আনুষ্ঠানিক বিয়ে। এবার সেই দিন পূর্ণ করলো ২ বছর।

এ উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন শ্রীময়ী। তিনি দুটি ছবি শেয়ার করেছেন-একটিতে কাঞ্চনের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন শ্রীময়ী, আর অন্যটিতে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন বরকে। শাড়িতে লাল রঙের বৈশিষ্ট্যপূর্ণ শাড়ি ও নীল ব্লাউজে তার উপস্থিতি নজর কেড়েছে। কাঞ্চন গেরুয়া পঞ্জাবি ও মেরুন কোটে ছিলেন।

শ্রীময়ী লিখেছেন, “আমাদের এই ভালোবাসার সফরের আরও একটি বছর পূর্ণ হলো। শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয় বন্ধু! একসাথে হাঁটার এই সফর যেন সারাজীবন এমনই মধুর থাকে।” তিনি আরও যোগ করেছেন, “জীবন আমাকে হয়তো আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সব থেকে খুশি তুমি আর কৃষভি-আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।”

২০২৪ সালের মার্চে দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল তাদের রিসেপশন। সেই সময় সাংবাদিকদের নিয়ে লেখা একটি বোর্ড ঘিরে বিতর্ক হয়েছিল, তবে তা এরই মধ্যে অতীত। নভেম্বর মাসে কালীপূজার দিন জন্ম নেয় তাদের কন্যা কৃষভি। মা হওয়ার পর শ্রীময়ী আবার ধারাবাহিকে ফিরেছেন। বর্তমানে তিনি মিলন হবে কতদিনে ধারাবাহিকে অভিনয় করছেন।

অন্যদিকে কাঞ্চন মল্লিক তার রাজনৈতিক কাজের পাশাপাশি সিনেমা ও সিরিজেও ব্যস্ত। আইনি বিয়ের দিনও তিনি সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেছিলেন। লিখেছিলেন, “১৩ ফেব্রুয়ারি ২০২৪ গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, ‘তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও?’ আমি হ্যাঁ বলেছিলাম। ১৪ ফেব্রুয়ারি সকালে আমরা দুজনে, শুধু দুজনে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমাদের সাক্ষী আমরাই, আর উকিল বাবু। আর একজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন।”

তিনি আরও লিখেছিলেন, “সেই দিন তুমি আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ-টার্ন করিয়ে ঠিক পথে চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি, আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দুর্বার গতিতে, কিন্তু সাবধানে। শুভ বিবাহবার্ষিকী।”

আরও পড়ুন:
ইরানে হামলার প্রতিবাদে ট্রাম্পের কড়া সমালোচনায় হলিউড তারকারা 
শাহরুখের নতুন লুকে সাড়া, বলিউডে উত্তেজনা তুঙ্গে 

এটি কাঞ্চনের তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী অনিন্দিতা এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাদের একটি ছেলে ওশ রয়েছে। কাঞ্চনের ও শ্রীময়ীর বয়সের ফারাক নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হলেও তারা নিজেদের মতো এগিয়ে যাচ্ছেন।

শ্রীময়ী ও কাঞ্চন মল্লিকের এই আবেগঘন মুহূর্ত এবং পরিবার-কেন্দ্রিক জীবনধারা তাদের ভক্তদের মধ্যে এখনও আলোচনার কেন্দ্রবিন্দু।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow