বিভ্রান্তিকর ভিডিও ও ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও, ছবি এবং আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ কিংবা কখনো বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে মার্কেটিং ও কনটেন্ট তৈরি করা হচ্ছে। পাশাপাশি বাজারে আসল টাকার মতো কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণার ঘটনাও নজরে এসেছে। বাংলাদেশ ব্যাংক জানায়, আসল নোট সদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯ (৬) অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা গুজবমূলক তথ্য প্রচার সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় জাল নোটের বিস্তার রোধে সবাই

বিভ্রান্তিকর ভিডিও ও ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও, ছবি এবং আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ কিংবা কখনো বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে মার্কেটিং ও কনটেন্ট তৈরি করা হচ্ছে। পাশাপাশি বাজারে আসল টাকার মতো কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণার ঘটনাও নজরে এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আসল নোট সদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯ (৬) অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা গুজবমূলক তথ্য প্রচার সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় জাল নোটের বিস্তার রোধে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও অননুমোদিত প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। নোট ব্যবহারে যত্নশীল হোন এবং আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।

ইএআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow