বিমানবন্দর-রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করা হবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমরা প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি দ্রুতগতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কীভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি, বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যাবো। জনবান্ধব সরকার হতে চাই। মন্ত্রী বলেন, টাঙ্গাইলেও আমরা কিছু চাই। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা চিন্তা করতে পারি আমরা। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্ত

বিমানবন্দর-রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করা হবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমরা প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি দ্রুতগতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কীভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি, বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যাবো। জনবান্ধব সরকার হতে চাই।

মন্ত্রী বলেন, টাঙ্গাইলেও আমরা কিছু চাই। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা চিন্তা করতে পারি আমরা।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow