বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুনের প্রধান আসামি গ্রেফতার
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের পৌনে দুই বছর পর আত্মগোপনে থাকা প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ জুন) কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আরও পড়ুন মিরপুরে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী খুন ২০২৪ সালের ২৭ অক্টোবর দুপুরে ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে ফারাহ দীবা (৬০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর পুলিশ তখন জানিয়েছিল, ২০২৪ সালের ২৭ অক্টোবর সকালের দিকে ওই নারীকে হত্যা করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের মরদেহ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশকিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছিলেন। টিটি/এমএমকে
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের পৌনে দুই বছর পর আত্মগোপনে থাকা প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৮ জুন) কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
২০২৪ সালের ২৭ অক্টোবর দুপুরে ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে ফারাহ দীবা (৬০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর পুলিশ তখন জানিয়েছিল, ২০২৪ সালের ২৭ অক্টোবর সকালের দিকে ওই নারীকে হত্যা করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের মরদেহ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশকিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছিলেন।
টিটি/এমএমকে
What's Your Reaction?
