বিমানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যিনি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে বিমানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। অনিন্দ্য ইসলাম অমিত ১৯৭৫ সালের ২৪ আগষ্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তরিকুল ইসলাম, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ছিলেন।  অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচ এসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন ।

বিমানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যিনি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে বিমানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত ১৯৭৫ সালের ২৪ আগষ্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তরিকুল ইসলাম, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। 

অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচ এসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow